
প্রিয় নবী হযরত মুহাম্মাদ সা এর জীবন আদর্শ ও শিক্ষা সম্পর্কে আপনি কতোটা জানেন?
বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশব্যাপী কুইজ প্রতিযোগিতা “জাতীয় মিলাদুন্নবী অলিম্পিয়াড ২০২৬”।
এটি শুধু একটি প্রতিযোগিতা নয়; বরং প্রিয় নবী ﷺ-এর পবিত্র জীবন ও মহান আদর্শ জানার, শেখার এবং জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করার এক অনন্য সুযোগ।
কারা অংশ নিতে পারবেন?
গ্রুপ ১: ষষ্ঠ–দশম / শহরে বেকায়া / সমমান পর্যন্ত
গ্রুপ ২: একাদশ–দ্বাদশ / আলিম / হেদায়া সমমান পর্যন্ত
গ্রুপ ৩: ডিগ্রি / ফাজিল / অনার্স / কামিল / মাস্টার্স / দাওরায়ে হাদিস সমমান পর্যন্ত
গ্রুপ ৪: যেকোনো পেশাজীবী / অন্যান্য
প্রতিযোগিতা হবে যেভাবে
- ✔প্রথম রাউন্ড: অনলাইনে MCQ পরীক্ষা হবে, ৫০টি প্রশ্ন, ৪০ মিনিট।
- ✔ফাইনাল রাউন্ড: অফলাইন পরীক্ষা, MCQ / এক কথায় উত্তর হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ
পুরস্কারসমূহ

প্রতিযোগিতার সিলেবাস ও নিয়মাবলী
যে বইটির উপর ভিত্তি করে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে

নির্ধারিত বই: ফিকহুস সিরাহ “ইহদিনা প্রকাশনী”
অনুবাদক: ইবনু আফির, মুসা আমান, উবাইদুল্লাহ তাসনিম।
প্রথম রাউন্ডে ১ম খণ্ড এবং ফাইনাল রাউন্ডে উভয় খণ্ড।
পরীক্ষার আগে আমরা আমাদের পরীক্ষার ওয়েবসাইটের লিংক দিয়ে দিবো।
আমাদের অনলাইন পরীক্ষার পূর্বে সবাইকে Participant ID এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি দিয়ে লগইন করে পরীক্ষা দিতে হবে। একজন এক আইডি দিয়ে একবারই প্রবেশ করতে পারবে।
পরীক্ষার সময় এমন কোন কাজ করবেন না যা দ্বারা অন্যের হক নষ্ট হবে। (অর্থাৎ কোন চালাকি, নকল বাজি করা যাবে না।)